ইউটিউব চ্যানেল

আমার ইউটিউব চ্যানেল বেশ পুরাতন, ভিডিও আছে ২৫০ এর কাছাকাছি। কিন্তু সাবস্ক্রাইবার তেমন একটা নাই, ভিউজও তেমন একটা নাই। এই চ্যানেল যখন খুলেছিলাম তখন অনেক কিছুই বুঝতাম না। তাই যখন খুশী তখন ভিডিও আপলোড করতাম। ইদানিং মনে হচ্ছিলো এই চ্যানেল নিয়ে সিরিয়াস হওয়া দরকার। 

সিরিয়াস হতে গিয়েও তেমন একটা সূবিধা করতে পারছি না। রেগুলার ভিডিও দেয়াতে সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে এটা ঠিক। তবে ভিউজ সে তুলনায় খূব একটা বাড়ছে না। বেশীর ভাগ ভিডিও’তে ১০০ এর নিচে ভিউজ। কোন কোনটায় ১০-২০-৩০ ভিউজ। কালেভদ্রে ৫০০-১০০০ ভিউজ হয়। 

জুন মাসের শুরুতে মনে হলো প্রতিদিন একটা করে ভিডিও দেয়া শুরু করি। শুরু করলাম শর্টস টাইপের ভিডিও। দেখা গেলো ভিউজ বাড়ছে। জুলাই মাস থেকে ডেইলি ভ্লগ ভিডিও আপলোড করা শুরু করলাম। এবার দেখা গেলো ভিউজ কখনও বাড়ে কখনও কমে।

জুলাই মাসের শেষে এসে উপলব্ধি হলো ডেইলি ভ্লগ আর না করাই ভাল। কারণ প্রতিদিন ভিডিও তৈরী রা খূবই কঠিন। আর তাছাড়া ভিডিও / এডিটিং এ কোয়ালিটি মেইনটেইন করা খূবই কঠিন। 

এখন তাই সপ্তাহে একদিন বড় ভিডিও তথা ট্রাভেল টাইপ ভিডিও আপলোড করবো, মাঝেমধ্যে শর্টস ভিডিও। আপাতত আগষ্ট মাস থেকে প্রতি বুধবার ইকেল ৫:৩০ এ ভিডিও আপলোড করবে। 

এই মূহুর্তে আমার সাবস্ক্রাইবার ৬১৪, ৯৯ ওয়াচ আওয়ারস (৩১শে জুলাই, ২০২৫)। যেতে হবে বহুদূর। 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।