ওজন

ওজন কমানোর চেষ্টা করছি বেশ কিছুদিন হয়ে গেলো। এক পর্যায়ে এসে দেখি ওজন আর কমে না। ৭৩/৭৪ কেজির আশেপাশে ঘোরাফেরা করে। ২ সপ্তাহ আগে দেখলাম ওজন ৭৩ কেজির সামান্য নিচে নেমেছে। আর তার পর থেকেই শুরু হলো দাওয়াত এবং ঘোরাঘুরি। দাওয়াতে তো বেশী খাওয়া হয়ই, ঘোরাঘুরির সময়ও এটাসেটা বেশী খাওয়া হয়।
 
ভাবতেছি একবারে নববর্ষের দিনে দেখবো ওজনের কি অবস্থা।
 
ছবি : ChatGPT 
ওজন কমানো

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।