ডেইলি ভ্লগ

আপাতত ইউটিউবে প্রতিদিন একটি করে ভিডিও দিচ্ছি। ভিডউজ কেমন বাড়ছে ঠিক বুঝা যাচ্ছে না। আবার কখনও কখনও ভিউজ একটা পজিশনে এসে থেমে যাচ্ছে। কি করতে হবে বুঝতে পারছি না। 

তবে প্রতিদিন ভিডিও তৈরী করা আসলেই কঠিন। আজ একসাথে ৫টি ভিডিও রেকর্ড করলাম। প্রতিটি মোটামুটি গড়ে ২ মিনিট করে। আপলোড করলাম ৪টি ভিডিও, ৮ তারিখ পর্যন্ত একটি একটি করে যথাসময়ে প্রচার হবে। 

ঈদের ছুটি শুরু হয়েছে। ঈদের পরদিন আবার সবাই ঘাটাইল যাচ্ছে, আমাকেও যেতে হচ্ছে। কবে ফিরবো বুঝতে পারছি না। কাল হয়তো আরো কিছু ভিডিও তৈরী করবো। আর ঘাটাইলে বসে কিছু রেকর্ড করে রাখবো। মোবাইলে এডিট করতে পারলে মোবাইল থেকেই আপলোড করে দিবো ভাবছি। 

আপাতত প্ল্যান এইরকমই।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।