পজিটিভ থিংকিং

ধুতুরা ফুল
ধুতুরা ফুল
ইদানিং স্কোপোলামিন (শয়তানের নিঃশ্বাস) নামে একটি হেলুসিনেটিক ড্রাগ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। এই ড্রাগ দিয়ে নাকি যে কাউকেই মানসিকভাবে নিয়ন্ত্রণ করা যায়।
 
আমার তো মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের রিমান্ডে নিয়ে সামান্য একটু স্কোপোলামিন ড্রাগ প্রয়োগ করে প্রয়োজনীয় তথ্য বের করে নিতে পারে খূব সহজেই। দিনের পর দিন বার বার রিমান্ডে নেয়ার দরকারই নাই।
 
বাই দ্য ওয়ে, এই জিনিস তৈরী হয় ধূতুরা ফুল থেকে। আর এই ধূতুরা ফুল সেই আদ্যিকাল থেকেই অপরাধীরা বাস-লঞ্চ-ট্রেন যাত্রীদের অজ্ঞান করে সব কিছু লুট করার জন্য ব্যবহার করে আসছে। ডেভিল’স ব্রেথ / শয়তানের নিঃশ্বাস ইত্যাদি চটকদার নাম দিয়ে বাঙ্গাল’কে হাইকোর্ট দেখানো হচ্ছে আর কি।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।