আমরা যখন ময়মনসিংহ এ ছিলাম বোন পড়তো ময়মনসিংহ গার্লস মডেল স্কুলে, যেটি এখন ক্যাডেট কলেজ। সেই সময়ের এক বান্ধবীর মেয়ের বিয়ে ছিলো গতকাল। সেখানে গিয়ে পরিচিত কয়েকজনের সাথে দেখা হলো। তাদেরই একজনের ভাই পড়তো আমার সাথে জিলা স্কুলে। গতকাল বহু বছর পর তার সাথেও দেখা হলো। বাবুল দেখলাম দাড়ি রেখেছে, দুই ছেলে-মেয়ের বাবা। মেয়ের বিয়ে দিয়েছে। অনেক কথা হলো, পুরাতন বন্ধুবান্ধবদের খোঁজখবর নিলাম। ওর সাথেও তেমন কারো যোগাযোগ নাই। একমাত্র কচি (মিল্কি) শুনলাম ৭১ টিভি’তে আছে, সাংবাদিক।
পুরানো বন্ধু
রিফাত জামিল ইউসুফজাই
January 15, 2025
রিফাত জামিল ইউসুফজাই
জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।


ফেসবুক মন্তব্য