এক আত্মীয়ের জন্য বাসা দেখতে বের হয়েছিলাম। উত্তরায় ১০০০ / ১১০০ স্কয়ার ফিটের বাসা। ২ বেড, ড্রইং, ডাইনিং, কিচেন – এরকম বাসার ভাড়া ২৫ হাজার টাকা। গ্যাস / বিদ্যুৎ এখন প্রিপেইড, কেবল পানির বিল আলাদা। লিফট / দারোয়ান থাকলে আরো ৩ হাজার টাকা বেশী। আবার উপরের দিকে (৫/৬ তলা) ভাড়া কিছুটা কম, নিচের দিকে (২/৩ তলা) কিছুটা বেশী।
ভাবতেছি, চাকরিজীবি মানুষ কত বেতন পেলে এই ভাড়ায় পোষাবে !?! আর যারা সদ্য চাকরিতে ঢুকেছে এবং বিয়ে করেছে – তাদের কি অবস্থা হবে। কঠিন অবস্থা।

ফেসবুক মন্তব্য