বাস যাত্রা

১. এক ভদ্রলোক যাবেন পল্টন। বাসের কন্ডাক্টর ভাড়া চাইলো ২০ টাকা। ভদ্রলোক জিজ্ঞেস করলেন গুলিস্তানের ভাড়া কত। কন্ডাক্টর বললো একই ভাড়া। ভদ্রলোক ভাড়া দিলেন ১৫ টাকা। তিনি কিছুতেই ২০ টাকা ভাড়া দিবেন না। তার যুক্তি হলো পল্টন থেকে গুলিস্তান কি মাগনা নাকি। এই নিয়ে আরো কিছুক্ষণ বাগবিতণ্ডা চললো। শেষে তিনি ২০ টাকাই ভাড়া দিলেন।
 
২. কন্ডাক্টর মৌচাকের আগেই নামতে বললেন সবাই’কে। কারণ বাস ফ্লাইওভারে উঠবে। এক ভদ্রলোক আরোকটু সামনে নামবো বলে গেটে দাড়িয়ে রইলেন। বাস য়থারীতি ফ্লাইওভারে উঠে দিলো টান। ভদ্রলোক এবার চিৎকার শুরু করলেন। শেষে ফ্লাইওভারের বেশ কিছুটা উপরে উঠার পর তাকে নামতে হলো।
 
বাসে উঠলে এ জাতীয় কাহিনী একটা না একটা থাকেই।
ছবি : মগবাজার মোর
 
মগবাজার মোর
মগবাজার মোর

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।