গত কিছুদিন ধরে ইউটিউব আর ফেসবুকে কয়েকজনের ৩০ দিনের চ্যালেঞ্জে ব্লগ / ভ্লগ পোষ্ট দেখছিলাম। ছোট ছোট ঘটনা বা টিপস নিয়েই এসব ভিডিও। কেবল ৩০ দিনে ৩০টি ভিডিও আপলোড করার প্রজেক্ট। এর বাইরে অনেকেই নিয়মিত / অনিয়মিত ভাবে মিনি ব্লগ ভিডিও আপলোড করে থাকেন।
বিষয়টি আমার বেশ ভাল লেগেছে। তবে ঘটনা হলো আমি এর আগে ৩৬৫ বা ৫২ ফটোগ্রাফি প্রজেক্ট করতে গিয়ে মাঝ পথে রণে ভঙ্গ দিয়েছিলা। ৩৬৫ প্রজেক্ট (প্রতিদিন কমপক্ষে ১টি ছবি তোলা এবং আপলোড) অপেক্ষাকৃত কঠিন হলেও ৫২ প্রজেক্ট (প্রতি সপ্তাহে কোন একটি বিষয়ে এক বা একাধিক ছবি তুলে আপলোড) সে তুলনায় সহজ ছিলো। আমি সেটাতেও ফেল। সাম্প্রতিক কালে আবারও ৫২ প্রজেক্ট নিয়ে ভাবছিলাম। কিন্তু সেটিও আর বাস্তবায়ন করা হয় নাই।
তবে এরকম ব্লগ বা ভ্লগ প্রজেক্ট করতে গেলে ভাল একটি প্র্যাকটিস হয়ে যায়। আমি প্রতি সপ্তাহে ৪টি ব্লগ লিখি আর ২টি ভিডিও আপলোড করি। কিন্তু অনেক সময়ই দেখা যায় সময় মতো লেখা হয় নাই অথবা ভিডিও করা হয় নাই। শেষ মূহুর্তে তাড়াহুড়ো করতে হয় অথবা পরে লিখে আগের তারিখ দিয়ে পাবলিশ করতে হয়।
তাই ভাবছি আরো কিছুদিন দেখবো। কিছু রিসার্চ করবো, বিষয়সূচি আগে থেকে ঠিক করে রেখে তারপর শুরু করবো।
দেখা যাক কি করা যায়। ভাল থাকুন নিরন্তর।

ফেসবুক মন্তব্য