ইদানিং কি একটা জ্বর শুরু হয়েছে চারিদিকে। জ্বর খূব বেশী না, কিন্তু শরীরে ব্যথা প্রচুর। বিশেষ করে জয়েন্টে। বাসায় বোন ২/৩ দিন ধরে এই জ্বরে আক্রান্ত। একই সাথে এক ভাগ্নীও আক্রান্ত। ওর অবশ্য মাঝে জ্বর বেশী ছিলো। এখন জ্বর নাই, কিন্তু শরীরে ব্যথা প্রচুর। আরেক সমস্যা হলো তেমন কিছু খেতে পারছে না। বমি’র ভাব আছে। বোন কেবল তরল খাবার খাচ্ছে। যেমন স্যুপ। মাঝে একআধবার ডাল-ভাত / রুটি এসব খাওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু খূব বেশী খেতে পারে নাই।
আজ মনে হয় কিছুটা ভাল বোধ করছে।

ফেসবুক মন্তব্য