মন মেজাজ খারাপ

কিছুই করতে ভাল লাগে না। কেমন যেন মরা সময় যাচ্ছে। দেশের পরিস্থিতি ভাল না। আগেও দেশে নানারকম রাজনৈনিক পট পরিবর্তন হয়েছে। কিন্তু কখনই এমন অবস্থা হয় নাই। আমাদের মনে হয় জোর করে ১৯৭১ এর সমস্ত অর্জন ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে। এখন এমন অবস্থা যে মনে হচ্ছে সেদিন আর বেশী দূরে না যেদিন ১৯৭১ সালের “গন্ডগোল” এর জন্য বাংলাদেশকেই ক্ষমা চাইতে হবে। 

যদিও ১৯৭১ সালে ছোট ছিলাম, তারপরও মনে হতো আমি ভাগ্যবান। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দেখেছিলাম। অথচ আজ মনে হচ্ছে সবই অর্থহীন। 

ফটো ক্রেডিট : বাংলাদেশের পতাকা পতাকা (উইকিপিডিয়া)
Himasaram / Nirvik12 (Valid SVG Version) – এর উপর ভিত্তি করে নিজের কাজ: Flag of Bangladesh.svg with map outline traced from Bangladesh divisions english.png. Data from FOTW কর্তৃক, সিসি বাই-এসএ ৩.০, সংযোগ

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।