লেখার বিষয়

ইদানিং মাঝে মধ্যেই কি নিয়ে ব্লগ লিখবো সেটি নিয়ে সমস্যায় পড়ছি। মাথায় তেমন কিছু আসছে না। চারিদিকে অনেক বষয় আছে, তবে সেগুলো মূলত রাজনৈতিক। আমি আবার এসব বিষয় নিয়ে খূব একটা ভাল লিখতে পারি না। বুঝি অনেক কিছুই, কিন্তু গুছিয়ে লেখা হয় না। আমার পছন্দের যেসব বিষয় যেমন – ফটোগ্রাফি, ক্র্যাফটিং কিংবা রেডিও শোনা – এসব নিয়েও খূব একটা লিখতে পারছি না। একে তো রাজ্যের অলসতা পেয়ে বসেছে, তারপর ইদানিং মাথাও মনে হয় কাজ করছে না।

মাঝে মধ্যে বিভিন্ন এআই টুলস নিয়ে নাড়াচাড়া করি। এআই টুলস’কে হয়তো কোন বিষয়ে লিখতে বলি। জেনারেট হলে সেগুলো যে আবার নিজের মতো করে লিখবো সে ধৈর্য্যও হয় না। 

বেশীর ভাগ সময় দেখা যাচ্ছে কিছু একটা লিখে ব্যাকডেট দিয়ে পাবলিশ করছি। খূব তাড়াতাড়ি এরকম পরিস্থিতি থেকে বের হতে না পারলে খবরই আছে।

আজ এপর্যন্তই। ভাল থাকুন নিরন্তর।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।