আরো একটি বছর চলে গেলো জীবন থেকে। ২০২৪ এ অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আমার জীবন যাত্রা অবশ্য একই ধাঁচে চলছে। কোন তারতম্য নাই।
নতুন বছরের সঙ্কল্প (Resolution) তেমন কিছু নাই, অনেকটা গতবারের মতোই। প্রচুর বই পড়ার চেষ্টা করবো, সাথে মুভি দেখবো। সেই সাথে ওজন আর স্বাস্থ্য নিয়ে আরেকটু যত্নবান হবো। আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে একটু সময় দিতে চাই। অন্য কোন ব্যবসা বাণিজ্যের কথা যেহেতু ভাবতে পারছি না এই মুহুর্তে, তাই সোশ্যাল মিডিয়াতেই একটু সময় দিতে চাই। দেখি আগামী ২/৩ বছরে কোন সুফল ঘরে তুলতে পারি কি না।
সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন। ২০২৫ সাল আপনার জন্য হয়ে উঠুক সম্ভাবনার একটি বছর।
ছবি : সংগৃহিত।


ফেসবুক মন্তব্য