সেদিন ঘুরতে ঘুরতে গেলাম যমুনা ফিউচার পার্ক। কোন কেনা-কাটা নাই। হুদাই এই কোনা, সেই কোনা, এই ফ্লোর, সেই ফ্লোর ঘুরলাম কিছুক্ষণ। কোন এক ফ্লোরে একটা খালি বেঞ্চ পেয়ে বসে থাকলাম কিছু সময়। তারপর দেখি ভাল লাগে না। শেষে গেলাম ফুড কোর্টে, দূপুরের খাবার তখনও খাওয়া হয় নাই। ফুড কোর্টেও কিছুক্ষণ ঘুরলাম। শেষে খালি চেয়ার-টেবিল পেয়ে আবার বসলাম। তখনই চোখ গেলো সালাদ লাভার্স নামে এক দোকানের দিকে। লেখা ‘প্রতি গ্রাম ৯৩ পয়সা’। শেফস টেবিলে এরকম এক দোকানে খেয়েছিলাম আগে। যতটুকু খাব, ততটুকুর দাম পে করতে হয়। ভাবলাম এখানেই খাই।
বেছে বেছে নিলাম কিছু খাবার। ওজন করে বললো ৩৩০ টাকা, ৩৫৫ গ্রামের মতো ওজন ছিলো। পে করে খেতে বসলাম। যতটুকু নিয়েছিলাম, খেতে ভালই লাগছিলো। বিশেষ করে মাশরুম আর জেলাপিনো, সাথে রাইসও ভাল ছিলো। যদিও রাইস মাত্র এক চামচ নিয়েছিলা। তবে পরিমান অনুযায়ী মনে হলো দাম বেশী। এই টাকায় হাফ প্লেট কাচ্চি হয়ে যেতো। সান্তনা এই যে খাবার স্বাস্থ্যসম্মত ছিলো, তেল-চর্বির বাহুল্য ছিলো না।

ফেসবুক মন্তব্য