গত বছর কোন এক অনুষ্ঠানে গিয়ে চিতই পিঠা খাচ্ছিলাম। যে মহিলা ছিতই পিঠা তৈরী করছিলেন তার সামনে বেশ কিছু ডিম রাখা ছিলো। ডিমের কি কাজ জানতে চাইলে জানালেন ডিম চিতই পিঠা তৈরী হবে। সেটি কি জিনিস জানতে গিয়ে ডিম চিতই পিঠা খেয়ে দেখলাম একটা। বেশ ভালই লাগছিলো খেতে।
এবার পানগাঁও বেড়াতে গিয়ে খেলাম ডিম চাপড়ি। প্রস্তুত প্রক্রিয়া ডিম চিতই এর মতোই। চাপড়ির লেয়ারের উপর একটা ডিম ভেঙ্গে দেয়, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখে। এতেই তৈরী হয়ে যায় ডিম চাপড়ি। বিভিন্ন টাইপের ভর্তা দিয়ে খেতে ভালই লাগে।
পানগাঁও এর অবস্থান কেরাণিগঞ্জে। পোস্তগোলা ব্রিজ পার হয়ে বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের পাশেই।

ফেসবুক মন্তব্য