ইউটিউব ভিডিও নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি বেশ কিছুদিন ধরে। আজ এক রকম, কাল আরেকরকম এইভাবে। শুরুতে রেডিও সংক্রান্ত ভিডিও আপলোড করেছিলাম বেশ কিছু। তার কোন কোনটি ভালই রেসপন্স পেয়েছে। কিন্তু রেডিও শ্রোতা এখন অনেক কম, আর উপমহাদেশে তো আরো কম। আর আমি যেহেতু বাংলায় ভিডিও করি আমার ভিউয়ারও কম।
আমি প্রতিদিনই হাটতে বের হই। কিছুদিন ধরে এই এই হাটাহাটির ভিডিও দিচ্ছিলাম। সাথে টুকটাক ষ্ট্রিট ফুড এর ভিডিও। মোটামুটি চলছে। ভাবতেছি এই নিয়েই এগিয়ে যাব। হাটাহাটি, ঘোরাঘুরি,ষ্ট্রিট ফুড, মেলা এসবই হবে আমার ভিডিও’র মূল বিষয়।
আপাতত ডেইলি ভিডিও ৩০ পর্বে শেষ করে এ টাইপের ভিডিও সপ্তাহে একবার করে আপলোড করবো। দেখা যাক কতদূর যেতে পারি।
