এবার বৃষ্টি যেন একটু বেশীই হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি যেন আর থামছেই না। সকালে রোদ তো বিকালে বৃষ্টি। কোনদিন আবার সকাল থেকেই ঝুম বৃষ্টি। বিকালে আবার রোদ। এখন শ্রাবণ মাস চলছে, বর্ষাকাল। বৃষ্টি হওয়া তো অস্বাভাবিক না। কিন্তু এরকম লাগাতার বৃষ্টি কার ভাল লাগে। পড়াশোনা / চাকরি বা ব্যবসা কোনটাই এখন করতে হয় না। না হলে খবরই ছিলো।

শ্রাবণ মাস শেষ শেষ হতে আরো ১৫ দিন বাকি। আর আগষ্ট থেকে সেপ্টেম্বর তো চরম গরম, এটাও ঠিক পছন্দের না। কে যে কি ভেবে বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ বলেছিলো কে জানে !?!
Image Credit : Designed by brgfx / Freepik

ফেসবুক মন্তব্য