ঢাকার ট্রাফিক

কয়েকদিন আগে এক পত্রিকার রিপোর্ট দেখলাম যে ঢাকার রাস্তায় যানবাহনের গতি ধীর, তারপরও দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার বড় কারণ আমরা কেউ ই নিয়ম মানতে চাই না। না যানবাহনের চালক, না পদব্রজে সাধারণ জনগণ। এমন কি জেব্রাক্রসিং এ হাত তুলে রাস্তা পার হতে হয়। আবার বিপরীত ক্রমে যেখানে ফুট ওভারব্রীজ আছে সেখানেও লোকজন যানবাহনের মধ্যে দিয়ে রাস্তা পারাপার হয়।
 
২ দিন আগে উত্তরার রাজলক্ষী কমপ্লেক্সের কাছের ওভার ব্রিজ থেকে রাস্তা পারাপারের ছবি তুলছিলাম। আধ ঘন্টায় মনে হয় ৫০/৬০টা ছবি তোলা হয়েছে। ভিডিও করেছি গোটা তিনেক। নমুনা স্বরুপ একটি ভিডিও দিলাম।


রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।