কেমন করে সম্ভব ?
প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর এ রুপান্তরের পর থেকে সাপ্তাহিক কিছু টাস্ক দিচ্ছে। এ সপ্তাহের টাস্ক হলো ২০ জন নতুন ফলোয়ার জোগাড় করা, ২৩ টা নতুন পাবলিক পোষ্ট আর ১০ টা পাবলিক রিলস। পোষ্ট না হয় দেয়া যায় – আমি ঘুম থেকে উঠলাম, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি টাইপ কিছু দিয়ে না হয় পাতা ভরলাম আর কি। কিন্তু রিলস বানিয়ে সেটা আপলোড করা, তাও আবার ১০টা এক সপ্তাহে, খূব একটা সোজা মনে হচ্ছে না।
নিজেকে এখন এই ভদ্রলোকের মতো মনে হচ্ছে। ফেসবুক দিয়ে আগা-পাশ-তলা আবদ্ধ।
