টাইম ম্যানেজমেন্ট

১৯ তারিখ সারা দিনে অনেকগুলো অনুষ্ঠান। সকালে বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে শহীদ মিনারে জমায়েত, তারপর rally হবে। বিকাল ৪-৮টা পর্যন্ত EPS এর ওয়ার্কশপ।
 
এদিকে বেঙ্গল শিল্পালয়, দৃক আর ড’প্লাটফর্মে চলছে প্রদর্শনী। ড’প্ল্যাটফর্মের প্রদর্শনী’তে একবার গিয়েছি। শেষ হওয়ার আগে আরেকবার যাওয়ার ইচ্ছে আছে।
 
২১/২২ তারিখে চিত্রচিন্তার প্রদর্শনী আছে। ২১ তারিখ সন্ধ্যায় ধ্রুপদী নৃত্যের উপর একটা লেকচার + নৃত্যানুষ্ঠান আছে। একই জায়গায় হওয়ায় দু’টোতেই যাওয়া যাবে।
 
২২ তারিখ ড্রোনের ক্লাস হওয়ার কথা। চিত্রচিন্তার প্রদর্শনী তো আছেই।
 
এলাকার সমিতি তাদের এক মত বিনিময় সভায় ছবি তোলার জন্য বলেছিলো ২১/২২ তারিখে। আপাতত তাদের নিরাশ করতে হয়েছে।
 
টাইম ম্যানেজমেন্ট কঠিন ব্যাপার।

Photo by Lukas Blazek on Unsplash

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।