আমার প্রোফাইল আর পেজ নিয়ে ব্যাপক হ্যাপায় আছি। ইংরেজীতে নাম লেখাটি আমার প্রোফাইল আর বাংলায় নাম লেখাটি আমার পেজ। পেজটি মূলতঃ আমার শখ (ফটোগ্রাফি, ব্লগিং আর ক্র্যাফটিং) হাইলাইট করার জন্য বানিয়েছিলাম। তবে বর্তমানে শুধূই ফটোগ্রাফি।
আমি সাধারণত পেজে পোষ্ট দিয়ে প্রোফাইলে শেয়ার করতাম। তাতে ২/৩শত ভিউ হতো।কোন কোন সময় ৫+শত ভিউ ও পাওয়া যেতো। ভিউ কালে-ভদ্রে ১ হাজারের গন্ডি ছাড়াতো। ফটোগ্রাফি কোর্সমেট তাহফিনা নাজনীন এর একটা ছবি শেয়ার করার পর পেজের ভিউ বেশ বাড়ছিলো।
কিন্তু এরপরই ফেসবুক আমার প্রোফাইলকে ডিজিটাল ক্রিয়েটর বানিয়ে দিলো। পেজের লেখা এখানে শেয়ার করলে দেখা যাচ্ছে ভিউ কেবল কমতেছে। প্রোফাইলের পোষ্টে কোন ছবি না দিলে ভিউ ও লিমিট করে দেয়। আর প্রতি সপ্তাহে টার্গেট দিয়ে দেয় যে ৮টা পোষ্ট দিতে হবে, ৮টা রিলস সাথে আরো কিছু। ফেসবুকের কান্ডকীর্তি আগেও বুঝতাম না আর এখন তো পুরাই গ্রীক ভাষা মনে হচ্ছে।
ভাবতেছি এখন থেকে প্রোফাইলে বিভিন্ন লেখা লিখবো, সাথে ছবি। পেজে কেবল ফটোগ্রাফি নিয়ে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখি কি দিয়ে কি হয়।
ফটোগ্রাফি কোর্স শুরুর আগে চেষ্টা করছিলাম ফেসবুক ব্যবহার কমাতে। মোবাইল থেকে এপও আনইনষ্টল করেছিলাম। কিন্তু কোন কুক্ষণে এপ আবার ইনষ্টল করার পর থেকেই ব্যবহার কেবল বাড়ছেই। আমি ফেসবুক ছাড়তে চাইলেও ফেসবুক আমাকে ছাড়ে না। কি এক যন্ত্রণা।
