এক মহিলার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় বেশ কয়েক বছর আগে। তখন তার মেয়েরা স্কুলে পড়তো। মেয়েদের সাথে বাবার প্রায় না থাকার মতোই যোগাযোগ ছিলো। তারা বড় হওয়ার পর যে যার পছন্দ মতো সংসার শুরু করে। মা হয়ে যায় একা। মেয়েরা মায়ের এই নিঃসঙ্গতা বুঝেই উদ্যোগ নেয় বিয়ে দেয়ার। শেষ পর্যন্ত ডিভোর্সী এক ভদ্রলোকের সাথে মায়ের বিয়ে হয়।
অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে নানারকম কথা বলবে। সেদিন কেন্দ্রে একজন বিখ্যাত মহিলা ফটোগ্রাফার বলছিলেন মায়ের মৃত্যুর পর তার বাবা আবার বিয়ে করলে তিনি বাবার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু একটা সময় পরে তিনি অনুধাবন করেন বাবার জন্য এই দ্বিতীয় বিয়েটা কতটা প্রয়োজন ছিলো।
ফটো ক্রেডিট : চ্যাটজিপিটি
ফটো ক্রেডিট : চ্যাটজিপিটি
