দেখতে দেখতে শীতকাল এসেই গেলো। যদিও ঢাকায় শীত সেভাবে পড়ে নাই। এখনও ভারী কোন গরম কাপড় ছাড়াই চলতে পারছি। ভোরে, সন্ধ্যার পর বা যেদিন রাত নঢটার দিকে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বের হই তখন বেশ শীত লাগে। আপাতত ফ্লানেলের শার্ট আর ভিতরে একটা টিশার্ট দিয়েই শীত নিবারণ করা যাচ্ছে। এর সাথে সামনে হয়তো একটা কান ঢাকা টুপি যোগ করবো।
বেড়াতে বের হতে চাইছি, কিন্তু হাতের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছি। ডাক্তার দুইমাস ভারী কিছু তুলতে নিষেধ করেছেন। কিন্তু নিজে যা বুঝছি তাতে এই ভারী জিনিস তোলার নিষেধাজ্ঞা আরো দীর্ঘায়িত হতে পারে। ভাতের প্লেট হাতে নিলেও ভালই টান অনুভব করি। সেদিন এক সহপাঠি জানালেন তিনি প্রায় একবছর ভাঙ্গা হাত নিয়ে সমস্যায় ছিলেন। সেরকম হলে তো বিশাল সমস্যা।
আপাতত তাই ঘরে আর এদিক সেদিক এক-আধটু ঘুরে সময় কাটাচ্ছি। হাটাও হচ্ছে না ঠিকমতো, তবে খাওয়া-দাওয়া চলচে। কখনও কখনও একটু বেশীই।
ভাল থাকুন নিরন্তর।
ফটো ক্রেডিট : চ্যাটজিপিটি
