এক্সপেরিমেন্ট করতে ভালই লাগে। এই ধরেন ফটোগ্রাফির কথা। সময় পেলে ঘরের মধ্যেই টুকটাক এক্সপেরিমেন্ট করতাম। বেশীরভাগই ছিলো ষ্টিল লাইফ ফটোগ্রাফি। তবে এই ছবিতে আমি নিজেই সাবজেক্ট। ইনফিনিক্স স্মার্ট ২ প্রো দিয়ে তোলা ছবি। আলো হিসেবে ব্যবহার করেছিলাম ছোট একটা কমদামী প্রজেক্টর। প্রজেক্টরের আলো এতোই কম ছিলো যে সেটা দিয়ে মুভি ঠিকমতো দেখাই যেতো না। তাই সেটাকে এরকম এক্সপেরিমেন্টের কাজেই লাগাতাম। তবে ডিএসএলআর ক্যামেরা থাকতে সেটা ব্যবহার না করে মোবাইল ফোন কেন ব্যবহার করেছিলাম সেটা আর এখন মনে নাই। বেশীরভাগ ছবিই আউট অফ ফোকাস ছিলো। এটাই যা একটু প্রদর্শনযোগ্য।
Camera : Infinix Smart 2 Pro
Aperture : f/2, Shutter Speed : 1/10 sec ISO : 1571 Focal Length : 3.50mm

