ফটোগ্রাফি চ্যালেঞ্জ

এর আগেও দুইবার শুরু করছিলাম। কোনবারই ৪/৫ মাসের বেশী কন্টিনিউ করতে পারি নাই। আবার শুরু করলাম, এবার মোটামুটি বদ্ধপরিকর। যে কোনভাবে শেষ করতে হবে।
 
বলছিলাম ’52 Weeks Challenge’ এর কথা। ফটোগ্রাফিতে হাত পাঁকানোর জন্য এই ধরণের চ্যালেঞ্জ খূবই ভাল কাজ দেয়। ‘365 Days Challenge’ একটু কঠিন, প্রতিদিন হয়তো ছবি তোলা সম্ভব হয় না। তবে ’52 Weeks Challenge’ যে খূব সোজা, তাও কিন্তু না। হয়তো ভুলে যাবেন, নয়তো যেদিন ছবি তুলবেন ঠিক করেছিলেন সে দিন কোন সমস্যা হলো। তবে যেনতেন ভাবে ছবি তুললেই হবে না, ফটোগ্রাফির সমস্ত নিয়ম মেনেই ছবি তুলতে হবে। তবে কিছু ছাড় দেয়ার ব্যবস্থা রাখা যেতেই পারে। যেমন – ক্যামেরায় ছবি তুলতে পারেন নাই, মোবাইলে ছবি তুলে ফেললেই হবে। আবার কোন সপ্তাহে ভুলে গেছেন, পরের সপ্তাহে তুলে ফেলুন। তবে খেয়াল রাখতে হবে যাতে ঘন ঘন এই ছাড় দেয়া না হয়। মানে নিজের সাথে নিজে প্রতারণা করা যাবে না।
 
এবার শুরু করলাম এই ছবি দিয়ে। তবে ছবি ঠিকমতো ফোকাস হয় নাই। সামনের বাদামগুলি কিছুটা ঘোলা লাগতেছে।
 
Camera : Nikon Zf Lens : Nikkor 24-200mm Focal Length : 53mm
Aperture : f/7.1 Shutter Speed : 1/125 sec ISO : 1600
Location : Uttara
বাদামওয়ালা

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।