ডেস্কটপ পিসি আপগ্রেড করা দরকার। এখন যে পিসি আছে সেটা রাইজেন ৩ লেভেলের। মোটামুটি সব কাজই হয়, কেবল ফটো পোস্ট প্রসেসিং করতে গেলে নয়েজ রিডাকশনের সময় একটু বেশী সময় নেয় আর এরকম ২/৩ টা ফটো’তে কাজ করার পর আর কোন কাজ করা যায় না। তখন আবার নতুন করে ফটোশপ রিষ্টার্ট করে কাজ করতে হয়। ব্যাচ প্রসেসিং তো করাই যায় না।
আরেকটা বড় সমস্যা হলো ষ্টোরেজ এর। নাইকন জেডএফ কেনার পর হু হু করে ষ্টোরেজ কমতেছে। যদিও এখন ভিডিও খূব একটা করি না, তারপরও সেই ফুল এইচডি ছাড়া করতে পারি না এই ষ্টোরেজ এর কথা চিন্তা করেই।
ঘটনা হলো প্রথম যে আপগ্রেডের কথা চিন্তা করেছিলাম, তার বাজেট ছিলো ৮০ হাজার টাকা এরাউন্ড। এরপর আরো কিছু যাচাই বাছাই শেষে এই বাজেট দাঁড়িয়েছে ১.৫ লাখের উপর। আগের বাজেট ছিলো রাইজেন ৫ দিয়ে, পরে সেটাকে ফিউচার প্রুফ করতে গিয়ে রাইজেন ৭ করেছি।
এখন বাজেটের সিংহভাগ যাবে র্যাম, হার্ডডিস্ক আর জিপিইউ এর পিছনে। ৩২ জিবি র্যামের বর্তমান বাজার মূল্য কমপক্ষে ৪২ হাজার টাকা। আর ৬ জিবি হার্ডডিস্কের দাম ৩০ হাজার টাকা। জিপিইউ এর দাম আর বললাম না।
মাননীয় সরকার বাহাদুর বাজেটে এই সকল প্রযুক্তি পণ্যের উপর ট্যাক্স কমিয়েছেন। এখন দেখার বিষয় বাজারে এর প্রভাব কতদিনে পাওয়া যাবে কিংবা আদৌ পাওয়া যাবে কিনা।
ছবি : চ্যাটজিপিটি
