বিদায় ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দল নরওয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে গত রাতে। এই পরাজয়ের ফলে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেছে। গত ৬ বিশ্বকাপ ফুটবলের শুরুতেই ভাবা হয় ব্রাজিল এবার হেক্সা বিজয় করবে। কিন্তু প্রতিবারই তারা শুণ্য হাতে ঘরে ফিরে। এবার ব্যাপারটা এমন হলো যে শুণ্য হাতে ফিরে যাওয়ার হেক্সা পূর্ণ করেছে।

ম্যাচের সময় ব্রাজিল দল আক্রমণে প্রাধান্য পেলেও গোল করার সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। ব্রাজিলের নেইমার একটি গোল করলেও নরওয়ের আর্লিং হালান্ড দুটি গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন।

এই পরাজয়ের কারণ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা যায়। প্রথমত, ব্রাজিলের ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ঘাটতি। দ্বিতীয়ত, হালান্ডের অসাধারণ পারফরম্যান্স। তৃতীয়ত, কোচ কার্লো আনচেলত্তির কিছু কৌশলগত সিদ্ধান্ত এবং রক্ষণভাগের দুর্বলতা।

এমনিতেই এবারের বিশ্বকাপ তেমন উপভোগ করতে পারছিলাম না। তারপর আবারও ব্রাজিলের বিদায়। কোন আকর্ষণই আর রইলো না।

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।