২০২৫ শেষ করে এবার ২০২৬
গতবছর ভালমন্দ মিলিয়েই শেষ হলো। গতবছরের খবর হলো আমি আবার নতুন করে ফটোগ্রাফি শুরু করতে পেরেছি। একটি ফটোগ্রাফি কোর্সেও ভর্তি হয়েছি। এখনও সেটি চলমান আছে। আরও অনেক কিছু করার প্ল্যান ছিলো, বিশেষ করে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার, সেগুলো আর বাস্তবায়িত হয় নাই। এমন কি ঢাকা শহরে ঘুরে বেড়ানোর ইচ্ছেটাও মনেই রয়ে গেছে।
২০২৬ এ কি করবো তার কোন পরিকল্পনা করি নাই। তবে এবারও প্রচুর বই পড়বো, সিনেমা দেখবো, ঘুরে বেড়াবো আর প্রচুর ছবি তুলবো। আপাতত এইটুকুই ইচ্ছে।
আপনারা সবাই ভাল থাকুন,নিরাপদে থাকুন এই কামনাই করি।


ফেসবুক মন্তব্য